• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কর্মক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে  

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১ জুলাই, ২০২৪

কর্মক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আজ সোমবার (০১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে নবগঠিত কর্মকর্তা সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবগঠিত কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দকে শুভ কামনা ও শুভেচ্ছা জানান।

Advertisements

অনুষ্ঠানে রুয়েটের কম্পট্রোলার ও কর্মকর্তা সমিতির বিদায়ী সভাপতি নাজিমউদ্দীন আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার ও কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সভাপতি মোহা. মাহবুবুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মকর্তা সমিতির নির্বাচন ২০২৪ -এর প্রধান নির্বাচন কমিশনার তৌহিদ আরিফ খান চৌধুরী।

সঞ্চালনায় ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী ও কর্মকর্তা সমিতির বিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হারুন অর রশিদ এবং সংস্থাপন ও প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান। অনুষ্ঠানে কর্মকর্তা সমিতির বিদায়ী নেতৃবৃন্দ ও সকল সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রুয়েটের কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোহা. মাহবুবুল আলম, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. নাঈম রহমান নিবিড়, কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, প্রচার সম্পাদক মো. আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মো. নাসির উদ্দীন শাহ্, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, কার্যনির্বাহী সদস্যরা হলেন- ডা. মো. আজিজুল ইসলাম, প্রকৌশলী মো. হারুন অর রশিদ, মো. আব্দুল বারিক, আ.ফ.ম. মাহমুদুর রহমান ও মো. মাহাবুব সালাম সেতু।


আরো খবর