• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মহানগর  যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১ জুলাই, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী)  উপলক্ষে রাজশাহী মহানগর  যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ৪ টায় কুমারপাড়াস্থ  রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Advertisements

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।প্রধান বক্তা ছিলেন- যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড.মো: হেলাল উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কার্যনির্বাহী সদস‍্য বজলুল করিম মীর।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান খান মনির এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. মুকুল শেখ, মো. মাজেদুল আলম শিবলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক মুরসালীন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এস এম আশিকুর রহমান অদ্বিত।

এছাড়াও রাজশাহী মহানগর যুবলীগের ৩৭ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ন-আহবায়করা এবং কর্মীরা উপস্থিত ছিলো।


আরো খবর