• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৩০ জুন, ২০২৪

সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার গুলসানের বাসায় আজ রোববার দুপুর ১২ টার দিকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এর পর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। বেলা ১২ টা ১০ মৃত ঘোষণা করেন। জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো নাদিম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরহুমের জানাজা নামাজ বানেশ্বর ও দুর্গাপুরে অনুষ্ঠিত হবে।

Advertisements

নাদিম মোস্তফা ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ছিলেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতি ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সে নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিল। আমি খবর পেয়ে বিএনপি মহাসচিবকে জানিয়েছিলাম, তিনি হাসপাতালে গিয়েছিলেন। রাজশাহী শহরে তার জানাযার সম্ভাব্য সময় আগামীকাল সকালে। পরে পুঠিয়া-দুর্গাপুরে জানাযা শেষে তার এলাকায় দাফন করা হবে। এসময় শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

 


আরো খবর