রাজশাহী পবা থানার কইপুকুরিয়া এলাকায় থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পবা থানা পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাজা উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নাজমুল হক (৪১) ও আবুল কালাম(৫০)। নাজমুল হক রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোদভাগিরথপুর (আমকুমর) এলাকার মৃত মুসা শাহের ছেলে এবং আবুল কালাম একই থানার বেল পুকুরিয়া এলাকার বনি ইসরাইলের ছেলে।
নগর পুলিশ জানায়, শুক্রবার রাতে পবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পবা থানার কইপুকুরিয়া এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের ওই দল রাত ৯ টায় অভিযান চালিয়ে নাজমুল হক ও আবুল কালামকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তাদের আতালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।