• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারার ধর্ষণ মামলার আসামী দুর্গাপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৯ জুন, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল দুর্গাপুরে অভিযান চালিয়ে বাগমারায় নাবালিকা ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে র‌্যাবের একটি দল দুর্গাপুর মঙ্গলপুরগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম নাইম হোসেন (২০)। নাঈম হোসেন বাগমারা পানিয়াগ্রামের মানিকের ছেলে।

Advertisements

র‌্যাব জানায়, গত ১৮ এপ্রিল দুপুর ২টার দিকে সান্তনা খাতুন (৬) নামে এক নাবালিকা বাড়ির পাশে মোল্লাপাড়া জামে মসজিদের পাশে খেলা করছিল। এসময় নাইম হোসেন তাকে চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে বাগমারা থানার নপানিয়া গ্রামে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুর দাদা নামাজ পড়ে নাঈমের বাড়ির সামনে দিয়ে আসার পথে তার চিৎকার শুনতে পায়। তখন তিনি দরজার কাছে গিয়ে দেখতে পান শিশুকে জড়িয়ে ধরে টানা হেচড়া করছে নাঈদ। পরে শিশুর দাদাকে দেখার পর নাঈদ পালিয়ে যায়।

পরে এ ঘটনায় বাগমারা থানায় মামলা হয়। সেই মামলার সূত্র ধরে র‌্যাব গেহাপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গাপুর মঙ্গলপুর থেকে নাঈমকে গ্রেপ্তার করে। নাঈমকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর