• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

রাজশাহীর মোহনপুর উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে খোরশেদ আলম (৪৫) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের লালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

Advertisements

তবে কাউকে না জানিয়ে খোরশেদ আলমের মরদেহ তড়িঘড়ি করে রাতেই দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এতে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের লালপুর গ্রামের মৃত নজের আলীর ছেলে জয়নাল আবেদীন পাকা রাস্তার পূর্বে পাশে একতলা মার্কেট নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। মার্কেটটি নির্মাণের পর থেকে বিশেষ করে দুপুর এবং সন্ধ্যার পর থেকে গভীর রাত পযর্ন্ত মার্কেটের ছাদে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সিগারেট খাওয়া জন্য ও বিভিন্ন বয়সী

মাদকসেবনকারীরা মাদকসেবন করার জন্য মার্কেটের সিঁড়িঘরসহ ছাদটি নিরাপদ স্থান হিসেবে বেছে নেয়। গত বৃহস্পতিবার রাত ১০ টার পর নিহত খোরশেদ আলমসহ কয়েকজন মাদকসেবী জয়নাল আবেদীনের মার্কেটের ছাদে বসে চোলাইমদ খাওয়া অবস্থায় নিচে পড়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়। মার্কেট মালিক জয়নাল আবেদীন পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে না জানিয়ে নিহত খোরশেদ আলমের পরিবারের লোকজন সাথে মিমাংসা করে তড়িঘড়ি করে গোপনে দাফন সম্পূর্ণ করেন। ঘটনার পর থেকে শুক্রবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ছাদে কয়েকটি টাইগারের বোতলে চোলাই মদ পড়ে থাকতে দেখা গেছে।

মার্কেট মালিক জয়নাল আবেদীন বলেন, ছাদ পড়ে নেশাগ্রস্ত খোরশেদ আলমের মৃত্যু পর তার পরিবারের সাথে মিমাংসা করে মরদেহ দাফন করা হয়েছে।

ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা। দাফনে পর শুনেছি। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, পুলিশকে না জানিয়ে রাতেই নিহত খোরশেদ আলমের মরদেহ দাফন করা হয়েছে। শুক্রনার সকালে বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত করা হয়েছে।


আরো খবর