• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় ভূয়া নিয়োগ দেওয়াসহ নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নওগাঁর মান্দায় চকচম্পক ছোট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহিদুল ইসলামের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর ছাড়া ভূয়া নিয়োগ দেওয়াসহ বর্তমানে আবারও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এঘটনায় মঙ্গলবার ততকালীন সভাপতি মো. তোফাজ্জল হোসেন জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায় , প্রধান শিক্ষক মো. রহিদুল ইসলাম গত ২০০৫ সালে তারিনী কান্ত সরকারকে সহকারী শিক্ষক (আইসিটি) হিসেবে নিয়োগ প্রদান করেন। কিন্তু সভাপতির স্বাক্ষর ছাড়া নিয়োগ প্রদান করা করে। পরে দীর্ঘ ১৯ বছর পর বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ডাটাবেস দেখে বিষয়টি নিশ্চিত হয়।
এছাড়াও সহকারী শিক্ষক (গ্রন্থাগার বিজ্ঞান) হিসাবে মো. আশরাফুল ইসলামকে গত ২০২০ সালের ২৭ ডিসেম্বর তারিখে নিয়োগ প্রদান করেন। উক্ত নিয়োগের বিষয়টিও সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মচারী ও সভাপতি জানেন না।
অনদিকে গত ১২ জুন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য প্রত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হলে উক্ত সময়ে বিদ্যালয়ে ঈদুল আযহার ছুটি জনিত কারনে বন্ধ ছিল। সেই বিজ্ঞপ্তিটি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে অদ্যবদি প্রকাশ না করা এবং প্রধান শিক্ষক টাকার বিনিময়ে গোপনে জালিয়াতির মাধ্যমে আব্দুল কুদ্দুসের ছেলে সামিউল ইসলাম ও সালামের ছেলে সিরাজুল ইসলামকে নিয়োগ দেওয়ার অভিপ্রায়ে এ কাজ করেন।
এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. রহিদুল ইসলাম দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, বিদ্যালয়ের পাঠদান অনুমতি নেওয়ার জন্য শিক্ষকদের তালিকা পাঠাতে হয়। এরমধ্যে কারিনী কান্ত নামের একজনকে আইসিটি পদের শিক্ষক দেখানো হয়েছে এবং গ্রান্থাগারীক পদে আশরাফুল ইসলামকে দেখানো হয়েছে। তারা কেউ কখনো স্কুলে আসেনি। আমি শুধুমাত্র বিদ্যালয়ের পাঠদান অনুমতি নেওয়ার জন্য তাদের নাম দেখিয়েছি।
এর বাহিরে আর কিছু নয়। অভিযোগকারী ততকালীন সভাপতি তোফাজ্জল হোসেন টুকুর ছোট ভাই আতাউর রহমান সানুর স্ত্রী মাহমুদাকে সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান পদে ২০১০ সালে অবৈধ ভাবে নিয়োগ দিতে চায়। সে সময় আমি বাধা দেওয়ায় তাদের এই পরিকল্পনাটি ভেস্তে যায়। তারপর থেকে তারা আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে মিথ্যে অভিযোগ দেয়। যা তারা এপর্যন্ত প্রমাণ করতে পারেননি।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, এবিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরো খবর