• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানসহ সাতজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মেরাজসহ ৭ আসামীর একদিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান গত ২৩ জুন তাদের আদালতের তুলে রিমান্ড আবেদন করলে বৃহস্পতিবার (২৭ জুন) আদালত আসামীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisements

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেফতার সাত আসামীকে এক দিনের রিমান্ড নেয়া হয়েছে। ওই মামলাার প্রধান আসামী মেয়র আক্কাস ও তাদের অনুসারী নেতাকর্মীরা গ্রেপ্তাররের ভয়ে পালিয়ে আছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এছাড়াও বুধবার রাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ ইনু)’র কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ও রফিকুল ইসলামসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২২ জুন সকাল ১০টার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় অর্ধশত নেতাকর্মী সমর্থক আহত হন। এরই মধ্যে গতকাল বুধবার সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবলু রামেক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের পর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আজ বৃহস্পতিবার তাদের একদিনের রিমান্ড মুঞ্জুর করেন।


আরো খবর