নওগাঁয় মাদক মামলায় আলাউদ্দিন ওরফে আলা নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল খালেক। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দাস উদ্দিন মন্ডলের ছেলে।