• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রাজশাহী পবা থানার বাগধানী এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পবা থানা পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম শরিফুল ইসলাম। তিনি পবা থানার বাগধানী এলাকার জমির উদ্দিনের ছেলে।

Advertisements

নগর পুলিশ জানায়, শরিফুল ইসলামের বিরুদ্ধে রাজশাহীর আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৬৬ হাজার ৯৪ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাজারি ছিল।

বুধবার সন্ধ্যায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শরিফুল ইসলামকে পবা থানার বাগধানী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর