• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রাজশাহী নগরীর হরিজন পল্লি এলাকার একটি বাড়ি থেকে চুরির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর মতিহার থানা পুলিশ বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

এসময় তাদের কাছ থেকে একটি সেলাই মেশিন, মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রী অন্তর (২০) ও শান্ত হেলা(১৫)। শ্রী অন্তর রাজশাহী মহানগরীর মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইপার কলোনির শ্রী মদনের ছেলে ও শান্ত হেলা একই এলাকার শ্রী রামজীর ছেলে।

জানা যায়, রাজশাহী নগরীর মতিহার থানার হরিজন পল্লি এলাকার সুমিত্রা গত ২১ জুন বিকাল ৫ টায় বাড়িতে তালা দিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যান। পরের দিন সকালে তিনি জানতে পারেন তার বাড়ির ভেন্টিলেটর ভাঙ্গা। সংবাদ পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখেন যে, একটি ল্যাপটপ, মোবাইলই ফোন, সেলাই মেশিন ও এক জোড়া স্বর্ণের বালাসহ নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে। তিনি কয়েক জনের নাম উল্লেখ করে মতিহার থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে মতিহার থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অন্তর ও শান্ত হেলাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় আসামি অন্তরের কাছ থেকে চুরি হওয়া একটি সেলাই মেশিন, মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর