• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে প্রতিবেশীদের মারপিটে আহত নারীর মৃত্যু

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রাজশাহী গোদাগাড়ীতে প্রতিবেশীদের মারপিটে আহত এক নারী মারা গেছেন। বুধবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের নাম আঙ্গুরা বেগম (৬০)। তিনি গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের ইয়াজপুর আক্তার হোসেনের স্ত্রী।

Advertisements

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, ইয়াজপুর গ্রামের আবু বক্কর (৬০) ও তার স্ত্রী পেয়ারা বেগম (৩৫)।

জানা যায়, আঙ্গুরা বেগমের ছেলে আব্দুস সালামের সাথে প্রতিবেশি আবু বক্করের পারিবারিকভাবে দ্বান্দ্ব ছিল। এরই জের ধরে গত বুধবার সালামের সাথে আবু বক্করের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু বক্কর ও তার স্ত্রী পেয়ারা বেগম তাদের হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে আব্দুস সালাম কোপ দেয়। এসময় তার মা আঙ্গুরা বেগম এগিয়ে আসেন।

তারা আঙ্গুরা বেগমকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মতিন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো খবর