• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর থানা পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতর নাম রাহাদ আলী (১৯)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার (খড়খড়ি কমলাপুর) এলাকার মো: রায়হান আলীর ছেলে।

নগর পুলিশ জানায়, নড়াইল সদর থানার দিঘলিয়া এলাকার জিহাদ মোল্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। গত বুধবার (২৬ জুন) সন্ধ্যায় তিনি তার বান্ধবীকে সঙ্গে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরছিল। এসময় একজন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা দুইটি মোবাইল ফোনও নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারী তার বান্ধবীর বিকাস অ্যাকাউন্ট থেকে ৪০০ টাকা রিচার্জ করে নেয়।

এ ঘটনার সময় জিহাদের এক বন্ধু তাকে ফোন করে। তখন জিহাদ কৌশলে ফোন রিসিভ করে চিৎকার দেয়। তখন ছিনতাইকারীর সাথে জিহাদের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী জিহাদের হাতে কামড় দিয়ে চারুকলা গেইটের দিকে দৌড় দেয়। এরপর সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত মেহেরচন্ডি কড়ইতলার দিকে চলে যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়।

মামলা সূত্র ধরে মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে দিবাগত রাত সাড়ে ৪ টায় সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাহাদ আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মতিহার ও চন্দ্রিমা থানায় দুটি মামলা রয়েছে। ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর