• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে বৃদ্ধ খুন

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৭০) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। গত বুধবার রাতের উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে কায়সার আলীকে খুন করা হয়েছে বলে গ্রামবাসি ও থানা পুলিশের ধারণা। কায়সার আলী ওই গ্রামের মৃত গরীবুল্লাহ প্রামানিকের ছেলে।

Advertisements

অন্তাহার গ্রামে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানায়,কায়সার আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তিনি রাতের বেলা গ্রামে ঘুরে ঘুরে আম ও অন্যান্য ফল কুরাতেন। বুধবার রাতেও তিনি আম কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যান।

এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। ভোরে ওই গ্রামের দক্ষিন পাড়া মসজিদের ইমাম আব্দুস সামাদ ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেলে মসজিদের পাশে কায়সার আলীর রক্তাত্ত লাশ দেখতে পান। পরে তিনি বিষয়টি গ্রামবাসিকে জানান। গ্রামবাসি দ্রুত আদমদীঘি থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) মো. মইনুদ্দীন জানান, লাশের মাথায় কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। লাশের সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ওই গ্রামের বিভিন্ন লোকজনকে জিঞ্জাসাবাদ করেন। এ রির্পোট পাঠানোর সময় পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।


আরো খবর