• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারায় ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বাগমারা থেকে এক ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃতর নাম জাকারিয়া (১৮)। তিনি বাগমারা উপজেলার গোয়ালপাড়া এলাকার মোতাহার আলীর ছেলে।

র‌্যাব জানায়, বাগমারার গোয়ালপাড়া গ্রামের দিলালী আক্তার বর্ষার (২৪) স্বামী শারীরিকভাবে অসুস্থ্য। জাকারিয়া তাদের প্রতিবেশী। সে সুবাদে জাকারিয়া রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বর্ষাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৩ জুন রাত ৮টার দিকে বর্ষা বাড়ির পাশে টয়লেটে গেলে জাকারিয়া পেছন থেকে জাপটে ধরে টেনে হিঁচড়ে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বর্ষার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় গত ২৬ জুন বুধবার রাতেই বর্ষা বাদি হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে র‌্যাব অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।
 

 


আরো খবর