• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রিকশা চালকের বেশে মাদকের কারবার, অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রবিন পেশায় একজন রিকশা চালক। রিকশা চালানোর আড়ালে তিনি করতেন মাদকের কারবার। অবশেষে র‌্যাবের হাতে ধরা খেয়েছে এই সুকৌশলী রিকশা চালক রবিন। বুধবার রাতে অভিযান চালিয়ে রাজশাহীর দামকুড়া এলাকা থেকে ১০৯ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

Advertisements

গ্রেপ্তারকৃর রবিন শেখ (১৯) কাশিয়াডাঙ্গা থানা এলাকার সেলিমের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে রিকশা চালানোর আড়ালে মাদকের কারবার করে আসছিল বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়, রবিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি পেশায় একজন রিকশাচালক। তিনি বিভিন্ন পণ্য ও যাত্রী পরিবহনের আড়ালে ভারতীয় সীমান্তবর্তী স্থান থেকে ফেন্সিডিল এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।

র‌্যাবের একটি দল তার গতিবিধি লক্ষ্য করে আসছিল। র‌্যাবের কাছে তথ্য ছিল রবিন ফেন্সিডিল নিয়ে বিক্রির জন্য বেড়পাড়ায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তার কাছে তল্লাশী চালিয়ে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

পরে তাকে দামকুড়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
 


আরো খবর