• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্য সাকিব খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

Advertisements

গ্রেপ্তারকৃতর নাম সাকিব খান (২২)। তিনি নগরীর সাতবাড়িয়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। সাকিব খানের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুন রাত ৮টায় জয় নামে এক যুবককে মতিহার থানার চর সাতবাড়ীয়া নামক এলাকায় একা পেয়ে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য পথরোধ করে গালিগালাজ করে।

জয় প্রতিবাদ করলে সাকিব ও তার সহযোগিরা তাকে দেশীয় ধরালো অস্ত্র দিয়েএলোপাতাড়ী কুপিয়ে জখম করে। তাকে লাঠি ও বাঁশ দিয়েও মারপিট করা হয়। পরে জয়ের মা বাদি হয়ে নগরীর মতিহার থানায়একটি মামলা দায়ের করেন। মামলার পর ঘটনার সাথে জড়িত কয়েকজন গ্রেপ্তার করা হলেও সাকিব পালিয়ে যায়।

এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে। পরে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়।


আরো খবর