• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে জিয়ারুল হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

রাজশাহীর তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নিহত জিয়ারুল হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisements

রাজশাহী র‌্যা-৫ এর একটি দল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তানোর থানার লালপুর নামক এলাকা থেকে ‘চাঞ্চল্যকর ক্লুলেস’ হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম ইকবাল হোসেন (৩৬)। তিনি তানোর লালপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়ারুল ইসলামকে হত্যার পর ইকবাল হোসেন পালিয়ে যায়। পুলিশের পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার তদন্ত শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ইকবাল তানোর লালপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গত ২০ জানুয়ারী রাত ১১টর দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে শহিদ মিনারে ফুল দেয়ার জন্য একত্রিত হয়। সেখানেই জিয়ারুল ইসলামকে হত্যার পরিকল্পনা করা হয়। জিয়ারুল মোটরসাইকেলে নারায়ণপুর থেকে বাড়ির দিকে যাওয়ার পথে তার পেছন থেকে ধারালো অস্ত্র মাথায় কোপ দিলে জিয়ারুল মাটিতে পড়ে যায়।

এসময় অন্যান্যরা তাকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় জিয়ারুলের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ফরহাদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফরহাদ ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলে হত্যাকান্ডের সাথে জড়িতদের নাম বেরিয়ে আসে। গ্রেপ্তার ইকবালকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর