• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়া পৌর কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির ও মারধোরের অভিযোগ

পুঠিয়া প্রতিনিধি 
সর্বশেষ: বুধবার, ২৬ জুন, ২০২৪

রাজশাহী পুঠিয়া পৌরসভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন (৪৫) বিরুদ্ধে ৩ লাখ টাকা চাঁদাবাজির দাবি ও মারধোর  অভিযোগ উঠেছে।
ব্যবসায়ী  আব্দুল আল মামুন বলেন, আমি পুঠিয়া পৌরসভা এলাকার ৮ নং ওয়ার্ডের পুঠিয়া পশু হাসপাতালের সামনে জমি কেনে  ভবন নির্মাণের জন্য অনুমোদন চেয়ে আবেদন করলে পুঠিয়া পৌরসভার অফিসের ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম আমার ভবন নির্মাণ করার অনুমোদন দেন। কিন্তু পৌরসভার অনুমোদন দিলেও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন আমার ভবনের অনুমোদন পত্রে স্বাক্ষর করার জন্য ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে ।
আমি তাকে ৩ লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমার অনুমোদন পত্র আমার অনুমোদন পত্রে ‌ স্বাক্ষর করা থেকে বিরত থাকেন। পরবর্তীতে আমি মহিলা সংরক্ষিত কাউন্সিলর থেকে স্বাক্ষর করে নিয়ে কাজ শুরু করি।
তারি ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২৫-০৬-২৪ তারিখে আমরা বাড়ি তৈরি জন্য ইট ও রড কিনে বাড়ির কাজ শুরু করা মাত্রই।
৮ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন কিছু ছেলেদের সঙ্গে নিয়ে এসে আমার থেকে আবার চাঁদা দাবি করে । আমি চাঁদা দিতে অস্বীকার করলে সবাই সামনে আমাকে মারধর করে এবং অকট্য ভাষায় গালাগালি করে। সে আরো বলে আমার ওয়ার্ডে কোন কিছু করতে হলে আমার অনুমতি নেয়া লাগবে।
ভুক্তভোগী বড় ভাই সুমন হোসেন বলেন, আমরা পৌরসভাকে ভ্যাট কর যত ধরনের ট্যাক্স লাগে সব কিছু পরিধান করে বাড়িতে তৈরির অনুমতি নিয়ে বাড়ির কাজ শুরু করলাম কিন্তু ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসে আমার ভাইকে এভাবে মারধর করে এবং অকাট্য ভাষায় গালাগালি করে। এবং সে  আরো বলে তোকে মেরে ফেলে দিলে সর্বোচ্চ দুই বছরের জেল হবে আমার তাতে কি হয়েছে বলে হুমকি দেয়।
৮ নং ওয়ার্ডের কাউন্সিলার জয়নাল আবেদীন জানান, আমি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করা স্থানে যায়। আমি তাদের থেকে কোন চাঁদা দাবি করিনি। আমি শুধু বলেছি রাস্তার ধারে ইট গুলো ভাঙ্গা আর কোথাও কোথাও ইট নেই আপনাদের নষ্ট ইট গুলো রাস্তার ধারে দিয়ে দিলে গাড়ি উঠার সময় আর রাস্তার কোনো ক্ষতি হবে না।
তা না হলে রাস্তার দুই পাশে ভেঙ্গে যাবে সেজন্য আমি এর প্রতিবাদ করায় তারা আমার নামে এমন মিথ্যা একটি অভিযোগ দিয়েছে। আমি বাড়ি তৈরি কাজে তো কোন বাঁধা দিতে পারিনা। আমি শুধু বলেছি রাস্তায় যাতে মাটি না পড়ে। কারণ মাটি পড়লে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করে কথা বলতে মেয়র কে ফোনটি দিয়ে দেন।
পুঠিয়া পৌরসভা মেয়র আল মামুন খান জানান, বিল্ডিং বাড়ি করার জন্য আমাদের থেকে অনুমতি চেয়েছিল আমরা সকল বিষয় বিবেচনা করে বাড়ি করা অনুমোদন দিয়ে দিয়েছি আমাদের পৌরসভার দিক থেকে কোন বাধা নেই। যদি কোন কমিশনার চাদা দাবী করে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এ দায় কোন সময় পৌরসভার গ্রহণ করবে না।
উক্ত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক  রফিকুল ইসলাম জানাই, ঘটনা সত্যতা পাওয়া গেছে। তদন্তে যা পাওয়া গেছে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, ভুক্তভোগীর ভাই সুমন থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ করেছে। ঘটনাটির তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর