• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

একশ চল্লিশ জাতের আম নিয়ে নওগাঁয় তিনদিন ব্যাপী আম মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২৬ জুন, ২০২৪

নওগাঁয় একশ চল্লিশ জাতের আম নিয়ে তিনদিন ব্যাপী আম মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা।

নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ.কে.এম মনজুরে মাওলা, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও আম চাষী সোহেল রানা বক্তব্য রাখেন। আলোচনা সভায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী মেলায় ২০ টি স্টল অংশ নিয়েছে। মেলায় আম্রুপালি, ল্যাংড়া, নাকফজলি, মিয়াজাকি, কিউজাই, ব্যানানা ম্যাংগো, চৌষা, থ্রি টেস্ট, আশি^না, মল্লিকা ও গৌড়মতিসহ প্রায় ১৪০ জাতের আম প্রদর্শিত হয়েছে। মেলার মাঝখানে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারের আদলে বিভিন্ন আম দিয়ে সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তারা আম থেকে বিভিন্ন জ্যাম ও জেলি তৈরি করেও প্রদর্শণ করেছেন। হস্তশিল্পও পিঠা-পুলির স্টলও রয়েছে।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, উত্তম কৃষি পরিচর্চার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করা হবে। পাশাপাশি আগামীতে রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা যায় সেই উদ্যেশকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় একশ চল্লিশ জাতের দেশি-বিদেশী আমের প্রদর্শনী দেয়া হয়েছে।
কৃষক এই জাতগুলো দেখে উদ্বৃদ্ধ হবে। যেন কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই লাভবান হতে পারে। আম উৎপাদনে বিভিন্ন কলাকৌশল-আধুনিক প্রযুক্তি এবং আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।


আরো খবর