• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বঙ্গবন্ধু কলেজে শহীদ এএইচএম কামারুজ্জামান ২য় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২৬ জুন, ২০২৪

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু  কলেজের ক্রীড়া বিভাগের আয়োজনে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ২য় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে রেলওয়ে কলোনী মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া বিভাগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন।

Advertisements

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে বঙ্গবন্ধু কলেজের ব্যবস্থাপনা বিভাগ ,গণিত বিভাগ ,ইতিহাস বিভাগ ,হিসাববিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ, দর্শন বিভাগ, সমাজকর্ম  বিভাগ, উচ্চ মাধ্যমিক বিভাগ, ডিগি ্র(পাস) বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। #


আরো খবর