• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২৬ জুন, ২০২৪

শহীদ জননী জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

Advertisements

আজ বুধবার (২৬ জুন) সকাল সাড়ে আটটায় নগরীর লক্ষীপুর মোড়ে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর আগে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে স্বাধীনতাবিরোধী অপশক্তি রাজাকার-আলবদর-আলশামসদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল। কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে গণআদালত গঠন করে প্রতীকী বিচার শুরু করেছিলেন। তার আন্দোলনের কারণেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে শহীদ জননীর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ কামারুজ্জামান, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগর সভাপতি আবদুল লতিফ চঞ্চল, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. জোসনা আরা খাতুন, মহানগর সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজীসহ মহানগর, দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাহী ইলাহি, যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাফুজ রহমান , স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ইখতিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।


আরো খবর