• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শপথ নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

রাজশাহী বিভাগের ২৪ উপজেলা পরিষদের চেয়ারম্যানেরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে তাদের শপথবাক্য পাঠ করান।

Advertisements

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে ২৪ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

এ সময় তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনেরও জন্য আহ্বান জানান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান।

আজকের এ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়।

তৃতীয় ধাপে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ১৪টি উপজেলা ও চতুর্থ ধাপে রাজশাহী, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১০টি উপজেলায় নির্বাচন হয়।


আরো খবর