• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নাটোরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নাটোরের নলডাঙ্গায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

Advertisements

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে নলডাঙ্গা থেকে নাটোর সড়কের বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ম্যানেজার ও নওগাঁর বাসিন্দা খলিলুর রহমান (৬৫) এবং মাগুরার বাসিন্দা বিজিবি সদস্য মোক্তাদুল আলম (৪০)।

আহতরা হলেন নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী রুনা বেগম (৪৫) ও অটোরিকশাচালক। আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরমুখী অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় খলিলুর রহমান ঘটনাস্থলে ও মোক্তাদুল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সাবেক ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমান স্ত্রী রুনা বেগমকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি নাটোরের মল্লিকহাটি যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।


আরো খবর