• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে সড়ক দূর্ঘটনায় আহত দুই, মাইক্রোবাস সহ চালক আটক

মোহনপুর প্রতিনিধি 
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছিলেন। তার সাথে ছিল চেয়ারম্যানের সমর্থকদের অপর একটি মাইক্রোবাস। সেই মাইক্রেবাস রাজশাহীর মোহনপুরে ব্যাটারীচালিত চার্জারভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক ও আরোহী আহত হয়।

Advertisements

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বরইকুড়ি বিদ্যাধরপুর কালীতলা (কান্নের) ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে। তবে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক্রোবাস ও চালককে আটক করে থানায় নেয়।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, একটি ছাগলের চিকিৎসার জন্য ভ্যানযোগে মৌগাছি ইউপির হরিহরপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আবু সাঈদ (৫৫) ও আরোহী একই গ্রামের আবুল সরকারের ছেলে আতিক সরকার (২২) উপজেলা প্রাণী সম্পদ অফিসে যাচ্ছিলেন। পথে রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বরইকুড়ি বিদ্যাধরপুর কালীতলা (কান্নের) ব্রীজের উপর পৌছালে বিপরীত দিক নওগাঁ জেলা মহাদেবপুর থানা হতে আসা মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ভ্যান ও মা্ভইক্ঙ্গেরোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ভ্যানচালক  আবু সাঈদ রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। তাদের সাথে থাকা ছাগলটি মারা যাওয়ার উপক্রম হলে স্থানীয়রা ছাগলটি জবাই করে।

এ সুযোগে মাইক্রোবাস যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ মা্ইক্রেবাস চালক আলতাব হোসেনকে (৩৮) আটক করে থানায় নেয় পুলিশ।

মাইক্রোবাস চালক নওগাঁ জেলার মহাদেবপুর থানা এলাকার খোর্দকালনা গ্রামের মোকসেদ আলীর ছেলে।ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুইজনকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হয়।

এবিষয়ে মোহনপুর থানা ওসি (তদন্ত) মোঃ আছের আলী জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও ভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালককে থানা হেফাজতে রাখা আছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর