• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল বেচাকেনা, গ্রেপ্তার ১

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেল বেচাকেনার সময় ফজলু আকন্দ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফজলু আকন্দ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড় আখিড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সোমবার রাতে উপজেলার বড় আখিড়া গ্রামে মসজিদের দক্ষিন পার্শ্বে রাস্তার উপর কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে ফজলু আকন্দ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযান শেষে একটি লাল কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর