• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল আগুনে পুড়িয়ে ধ্বংস

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে প্রায় ১৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব এ অভিযান পরিচালনা করেন।

Advertisements

জানা যায়, উপজেলার বিলসুতি বিলে নিষিদ্ধ চায়নাদুয়ারী রিং জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব। অভিযানের সময় বিল থেকে প্রায় ১৫লক্ষ টাকা মূল্যের সাড়ে চার হাজার মিটার রিংজাল জব্দ করেন। পরবর্তীতে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আগুনে পুরে ভস্মীভূত করেন।

মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, নদী-নালা,খাল-বিল ও মুক্ত জলাশয়ের দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তার এবং সুরক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল,চায়না দুয়ারি রিংজাল ধরতে অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসাবে সোমবার বিল সুতি বিলে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাল গুলোর কোন মালিককে পাওয়া যায়নি। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরো খবর