• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় সোহান হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।  আজ  মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

Advertisements

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার দবির উদ্দিনের ছেলে। দবির উদ্দিন একজন পুলিশ সদস্য। এ সময় এই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দুপুরে পুলিশ সদস্য দবির ও তার ছেলে মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তারা উপজেলার গোপালপুর সড়কে পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। এই ঘটনায় ওই পুলিশ সদস্যও আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান, তিনি।


আরো খবর