• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘার উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৪ জুন, ২০২৪

রাজশাহীর বাঘা অাওয়ামীলীগের দু্ই গ্রুপে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে  হামলার স্বীকার হন  উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ উভয় পক্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় পৌর মেয়র আক্কাছ আলীসহ অভিযুক্তদের অবিলম্বে  গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিলও সমাবেশ  শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বাঘা উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা  দলীয় কার্যালয়ে বাঘা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনায় ২৩ জুন উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে নির্মমভাব কুপিয়ে আহতসহ সকল নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।
এ সময় বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর আ’লীগ এর সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক রিবন  আহাম্মেদ বাপ্পী, বাঘা পৌর সভার সাবেক প্যানের মেয়র ও যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু, আ’লীগ নেতা শাহীদুজ্জামান সাঈদ ,মুজিবুর রহমান,নয়ন সরকার  এবং ৪ জন ইউপি চেয়ারম্যানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য শনিবার(২২জুন) সকালে পৌর মেয়র আক্কাস আলীর অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০ টায় বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এর ডাকদেন বাঘা উপজেলা আওয়ামীলীগ।
অপরদিকে একইদিনে সকাল ১০ টায়  উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নামে  আধিপত্য বিস্তার ও জমি ক্রেতা- বিক্রেতাদের প্রভাব  খাটিয়ে অতিরিক্ত টাকা অাদায়ের প্রতিবাদে  নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেন আক্কাস  আলী ও তার সমর্থিতরা। উপজেলা পরিষদের সামনে সড়কে  মানববন্ধন শুরু হওয়ার ঠিক ১০ থেকে ১৫ মিনিটের মাথায় বাঘা পৌরসভার সামনে থেকে মেয়র আক্কাস আলীসহ তার সমর্থিতরা বিক্ষোভ মিছিল নিয়ে  উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌছালে উভয়ের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এ ঘটনায় উভয় পক্ষে ৫০  জন আহত হন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আশরাফুল ইসলাম বাবুল গুরুতর  আহত হন। তাকে উদ্ধার করে অবস্থা আশংকাজনক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি এখন রামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে( আইসিইউতে) চিকিৎসাধীন  রয়েছেন।


আরো খবর