• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে দেড় কোটি টাকা দুর্নীতি মামলায় কারাগারে খাদ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৪ জুন, ২০২৪

প্রায় দেড় কোটি টাকা দুর্নীতির মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলামকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisements

সোমবার সকালে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মত ইসমত আরা আসামির জামিন আবেদন নাকচ করে দেন এবং দুর্নীতির এ মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মিয়া মো. নুরুজ্জামান।

এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তিনি আসামির জামিনের বিরোধিতা করেন। এ মামলায় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকসহ মোট আসামি সাতজন। এদের মধ্যে শুধু আজহারুল ইসলামই আত্মসমর্পণ করেন। অন্য ছয় আসামি পলাতক।

জানতে চাইলে আদালতের পিপি অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, চাষিদের কাছ থেকে গম না কিনে মিল মালিকদের কাছ থেকে কেনা হয়েছিল। এভাবে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতি করা হয়। এ অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন ২০২০ সালে সাতজনের নামে মামলা করেন। পরে মামলার অভিযোগপত্রও দায়ের করা হয়।

তবে আসামিরা এতদিনেও আদালতে এসে হাজির হননি। মামলার ধার্য তারিখে আজহারুল ইসলাম হাজির হন। তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং দুর্নীতি এ মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আরো খবর