• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৪ জুন, ২০২৪

সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই, স্লোগানকে সমানে রেখে উপজেলা নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১১টায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজন  করে।

Advertisements

বাঘা উপজেলা পিএফজির সম্বনয়কারী উত্তম কুমার পাল এর সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন রাজনৈতিক দলের এম্বাসেডরস-আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম,ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ফরজ আলী, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান,সুশীল সমাজের সাবেক অধ্যক্ষ এনামুল হাসান, ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুল হক, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী নাজমুল হুদা মিনার।

সমাবেশে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থধাপে অনুষ্ঠিত, বাঘা উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয় উল্লেখ করে বক্তারা বলেন,রাসেল ভাইপার সাপের মতো দেশে দূর্নীতিবাজদের সংখ্যা দীর্ঘ হচ্ছে। তারা  সহিংসতা পরিহার করে শন্তিপূর্ণ পরিবেশ রক্ষা সহ জনকল্যাণমূখী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে পিএফজি সদস্য- বিপাশা খাতুন, রানু আক্তারী,হোসনেয়ারা রিতা, বিজয় কুমার সরকার,শরিফা খাতুন, মহসিন আলী,আদুরি খাতুন,ফিরোজ আহমেদ সহ  সুশিল সমাজ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আরো খবর