• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে সরঞ্জামাদিসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৪ জুন, ২০২৪

রাজশাহী নগরীর বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকা থেকে নগদ টাকা ও তাসসহ  ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল রোববার অভিযান চালিয়ে তাদের গেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো- সাইনুল (৪০), আব্দুর রশিদ (২৫), রিপন আলী (৩৯), সহিদুল ইসলাম (৩০), লিটন (২৮),  সিনারুল ইসলাম (২৪), মিনারুল ইসলাম (৩০) ও পারভেজ আলী (২৮)। তার সকলেই রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার বাসিন্দা।

নগর পুলিশ জানায়, গতকাল রোববার  দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় ডিবি পুলিশের ওই দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

এমন সংবাদের প্রেক্ষিতে ডিবির ওই দল বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর