• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মহানন্দা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৪ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকা থেকে মোবাশ্বির আলী ওরফে রাব্বিল নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisements

সোমবার সকালে রাবার ড্যামের বারঘোরিয়া প্রান্তে তার মরদেহ উদ্ধার করা হয়। মোবাশ্বির জেলার শিবগঞ্জ উপজেলার বলিহারপুরের মোজাফ্ফর আলীর ছেলে।

সদর মডেল থানার ওসি মেহেদি হাসান জানান, রাবার ড্যামের বারঘোরিয়া প্রান্তে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৭ টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোবাশ্বিরের পরিবার পুলিশকে জানায়, রোববার বেলা ১১ টার দিকে সবার অগোচরে বাড়ি সামনে মহানন্দা নদীতে নেমে যায় মোবাশ্বির এবং স্রোতের তোড়ে ভেসে যায় সে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়েও তার মরদেহ উদ্ধার করতে পারেন নি। আইনি প্রক্রিয়া শেষে মোবাশ্বিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।


আরো খবর