• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঈদের ছুটি কাটানো হলোনা সেনা সদস্যের, সড়কে ঝরলো প্রাণ 

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৪ জুন, ২০২৪

ছুটি কাটাতে বাড়িতে আসার পথে নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার (২৪ জুন) সকালে সাড়ে ১০টায় উপজেলার ধর্মপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
জানা যায়- নয়ন চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। সাত বছর আগে সেনা সদস্য হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। সোমবার সকালে ছাতড়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি উপজেলার গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


আরো খবর