• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কাঁচা মরিচের কেজি এখন ২৫০

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

কোরবানির ঈদের পর থেকে রাজধানীর বাজারগুলো আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। রসনা বিলাসের অন্যতম এই উপাদানটির দাম বেড়ে হয়েছিল ৪শ টাকা কেজি।

Advertisements

তবে প্রায় এক সপ্তাহ উচ্চ দামে বিক্রির পর কমতে শুরু করেছে মরিচের দাম।

রোববার (২৩ জুন) রাতে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি বিন্দু মরিচ ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর কারেন্ট নামে পরিচিত মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। অথচ ঈদের আগে মাত্র ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল সব ধরনের মরিচ।

মরিচের দাম কমার কারণ হিসেবে রহিম নামের এক বিক্রেতা বলেন, কাঁচা সবজির বাজার সরবরাহ আর চাহিদার ওপর নির্ভর করে। সরবরাহ কম চাহিদা বেশি, তো দাম বেশি। আবার চাহিদা কম, সরবরাহ বেশি তো দাম কম। ঈদের দুই দিন পরে চাহিদা বেশি ছিল, কিন্তু ট্রাক চলাচল বন্ধ থাকায় মরিচের দাম বেশি ছিল। এখন একটু কমেছে। তখন মরিচ আসেনি। তাই বাজার বেশি ছিল।

আবুল কালাম নামের আরেক বিক্রেতা বলেন, ঈদের সময় গাড়ি ভাড়া বেশি ছিল। তাছাড়া ঠিকমতো গাড়ি আসছিল না। এতে মরিচ বাজারে চাহিদা থাকলে সরবরাহ কম ছিল। তাই দাম তখন বেশি ছিল। এখনো মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক দিন আগে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। দাম আরও কমবে যদি সরবরাহ ঠিক থাকে।


আরো খবর