• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজের ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

রাজশাহী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

Advertisements

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, দ্বাদশ শ্রেণির আহ্বায়ক ড. শাহ মাহবুব আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সেরাজ উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে মডেল টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সভাপতির বক্তব্যে প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কলেজের একটি স্বাতন্ত্র্য আছে। আছে গৌরবময় উজ্জ্বল ইতিহাস। আশা করছি তোমরা রাজশাহী কলেজের এই অনন্য গৌরবকে হৃদয়ে ধারণ করে কাক্সিক্ষত ফলাফল উপহার দিবে এবং নতুন সাফল্যের গল্প তৈরি করবে।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল অর্জনের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এবং পরীক্ষার্থীদের টাইম ম্যানেজমেন্টের বিষয়টিকে গুরুত্ব দিতে বলেন। সবশেষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


আরো খবর