• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘি শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার বৃদ্ধ

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

বগুড়ার আদমদীঘির শিবপুর গ্রামে মাত্র তিন বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার সাকিদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ।
রোববার দুপুরে গ্রেপ্তার দেলোয়ারকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার শিবপুর দক্ষিনপাড়ার মৃত খবির সাকিদারের ছেলে। গত শনিবার রাতে ওই শিশুর মা বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর সাড়ে ১২ টায় তিন বছর বয়সী ওই শিশু এবং তার পাঁচ বছর বয়সী বোন বসতবাড়ীর পাশের মাঠে বেশ কয়েকজন শিশুর সাথে খেলাধূলা করছিল। এ সময় চকলেট দেওয়ার কথা বলে দেলোয়ার তার বসতবাড়ীতে দুই বোনকে ডেকে নেয়। পাঁচ বছর বয়সী শিশুটিকে বাড়ির উঠান ঝাঁড়ু দিতে বলে তিন বছর বয়সী শিশুটিকে বসতবাড়ির শয়ন ঘরের মধ্যে নিয়া গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশু দুটি কান্না শুরু করে এবং এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটির মা থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ওই বৃদ্ধের বিরুদ্ধে শিশুটির মা মামলা দিলে ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর