• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

রাজশাহী নগরীর চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকা থেকে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisements

শনিবার বিকেলে নগরীর মতিহার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম সজিব হোসেন। সজিব রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকার শাহিনুর রহমানের ছেলে।

নগর পুলিশ জানায়, সজিব হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাজারি ছিল। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে সজিব হোসেন মতিহার থানার চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকায় তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে মতিহার থানা পুলিশের একটি দল বিকেল পৌনে ৩ টায় অভিযান চালিয়ে সজিব হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর