• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিভিন্নস্থানে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

রাজশাহীসহ আশপাশের জেলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার দিনব্যাপী আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:

Advertisements

তানোর

তানোর আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‌্যালী তানোর উপজেলা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপ্নের সভাপতিত্বে ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, তানোর উপজেলা কৃষকলীগের সভাপতি রাম কমল সাহা, তানোর উপজেলা পাঁচন্দর ইউপি আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেযারম্যান আঃ মতিন প্রমুখ।

গোমস্তাপুর

গোমস্তাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রহনপুরের ঐতিহাসিক বেগম কাচারী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন এবং দোয়া মাহফিল করা হয়। বেগম কাচারী প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান এমপি। নঅন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান প্রমুখ।

আদমদীঘি

গৌরব ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠা বার্ষিকী আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে রোববার সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে মাল্যদান, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্নাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ কুদতর-ই-এলাহী কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন। বাদ যোহর আদমদীঘি কেন্দ্রীয় বাবা আদম (রঃ) এর মাজার ও মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পত্নীতলা

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, কেক কাটা, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয় হতে একটি আনন্দ র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার।

চাঁপাইনবাবগঞ্জ 
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সহ০সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবিন মাহবুব, সাবেক নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

পরে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে প্রবীণ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংবর্ধনা, আলোচনাসভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কনসার্ট অনুষ্ঠিত হয়।


আরো খবর