• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাটে রাসেল ভাইপারের ৮টি বাচ্চা মারলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

সারা দেশের মতো রাজশাহীর পাদ্মা নদীর তীরবর্তি এলাকায় ভয়ানক রাসেল ভাইপার সাাপের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। এরই মধে রোববার দুপুরের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার কুঠিপাড়া গ্রামে একে একে দেখা মেলে রাসেল ভাইপার সাপের ৮টি বাচ্চার। দেখামাত্র সাপের বাচ্চাগুলো পিটিয়ে মারেন গ্রামবাসী।

Advertisements

এ ঘটনার পরে এখন ওই এলাকায় রাসেল ভাইপার সাপের আতঙ্ক আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। গ্রামটি পদ্মা নদীর একেবারে পাড়ে অবস্থিত।ওই গ্রামের পাশেই সারদা এলাকায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী। সেখানেও আজ কয়েকটি রাসেল ভাইপার সাপের বাচ্চা মারা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এ নিয়ে একাডেমীর দায়িত্বশীল কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় রব্উিল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘গ্রামের কুঠিপাড়া গ্রামের অচিনতলা এলাকায় একই জায়গায় প্রথমে দুই-তিনটি সাপের বাচ্চা দেখা যায়। এর পর এলাকাবাসী মারতে গিয়ে একে একে ৮টি বাচ্চা দেখতে পান। পরে সবগুলোকে পিটিয়ে মারা হয়। অচিনতলা একেবারে পদ্মা পাড়ে অবস্থিত।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, ‘অচিনতলা এলাকায় ৮টি রাসেল ভাইপার সাপের বাচ্চা মেরেছেন এলাকাবাসী। আর পুলিশ একাডেমীর ভিতরেও বেশ কয়েকটি সাপের বাচ্চা মারা হয়েছে বলে শুনেছি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। জানতে চাইলে চারঘাট উপজেলা কৃষিবিদ আল মামুন হাছান বলেন, নদীপাড়ের মানুষদের মাঝে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় নদীর তীর ঘেঁষে আবাদী জমিতে সাবধাণতার সঙ্গে চাষাবাদ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারাও কৃষকদের সঙ্গে সচেতনা বৃদ্ধির জন্য কাজ করছেন।


আরো খবর