• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোমস্তাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) ব্যাপক উৎসব মুখর পরিবেশে পালন করা হয়।
দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  রহনপুরের ঐতিহাসিক বেগম কাচারী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  নিরবতা পালন এবং দোয়ার মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের শুভ সূচনা করা হয়।এর আয়োজনে ছিলেন গোমস্তাপুর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে বেগম কাচারী প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এই  আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান এমপি।অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল,  রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী সমর্থক ।
এদিকে রহনপুর কলোনি মোড়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস সহ  নেতাকর্মীবৃন্দ দলীয় কার্যালয়ে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ , জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া খায়ের করেন।


আরো খবর