• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন

তথ্যবিবরণী
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি আগামীকাল সোমবার (২৪ জুন) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। বিকাল পৌঁনে পাঁচটায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

Advertisements

মঙ্গলবার (২৫ জুন) সকাল দশটায় প্রতিমন্ত্রী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করবেন।

দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট রোডে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকাল তিনটায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইন্সস্টিটিউট পরিদর্শন করবেন।

বিকাল সাড়ে তিনটায় নগরীর বিলসিমলা, গ্রেটার রোডে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তর পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

ওইদিন বিকাল সোয়া পাঁচটায় প্রতিমন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।


আরো খবর