• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২২ জুন, ২০২৪

রাজশাহী গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় তারেক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২২ জুন ) দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী থানার বারুইপাড়া পুরাতন জেনারেল হাসপাতালের গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক গোদাগাড়ীর রামনগর এলাকার আতিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক মোটরসাইকেল নিয়ে গোদাগাড়ী থানার বারুইপাড়া গ্রামস্থ পুরাতন জেনারেল হাসপাতালের গ্যাস পাম্পের দিকে যাচ্ছিলেন। তিনি পাম্পের সামনে পৌছালে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক মোটরসাইকেলে আরোহী তারেককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যান।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মতিন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।


আরো খবর