• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ডিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২২ জুন, ২০২৪

মাদক পাচারের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার হয়েছে।

Advertisements

গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা চাকপাড়া গ্রামের শ্রী রনজিত কর্মকার @ ভুট্টু কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার (২৩) এবং একই গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮)।

ডিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আসগর আলী পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল তের রশিয়া মুন্না পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শ্রী সুমন কর্মকার ও শরিফুল ইসলামকে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ১৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

এঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরো খবর