• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৭টি স্বর্ণের বারসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২২ জুন, ২০২৪

স্বর্ণ পাচারের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি অভিযান চালিয়ে সোনামসজিদ আইসিপিতে ৭টি স্বর্ণের বার সহ একজন আটক হয়েছে। আটককৃতরা হলো, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কাজলা গ্রামের মৃত বেলাল উদ্দীন আহমেদ এর ছেলে হামিদুল হক (৬১)।

Advertisements

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে স্বর্ণ পাচারের খবর পেয়ে ২১ জুন সোনামসজিদ আইসিপিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যরা বাংলাদেশ হতে ভারতে যাওয়া পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।

বিকেল সাড়ে ৫টার দিকে এক বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর-অ ১৪৬৮৫৭৬৪) হামিদুল হক এর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিপির বিজিবি সদস্যগণ তাকে চেকপোষ্টে তল্লাশী করে। এসময় তার কোমরে আন্ডারওয়্যার এর বেল্টের ভিতরে অভিনব কায়দায় বহনকৃত ৭টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। যার ওজন ৭১০.৬৭ গ্রাম, মূল্য ৭৪ লক্ষ ১০ হাজার ১৫৬ টাকা।

এছাড়াও আটককৃত ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫৮০০ রুপি ও বাংলাদেশী ১৮ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। সর্বমোট সিজার মূল্য-৭৪ লক্ষ ৩৪ হাজার ৩৫৬ টাকা। স্বর্ণের বারগুলো চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারী সমিতির মাধ্যমে পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজন এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। আসামীসহ স্বর্ণের বার এবং নগদ রুপি ও টাকা মামলা দায়ের করে শিবগঞ্জ থানার পুলিশের মাধ্যমে আইনী প্রক্রিয়া শেষে ট্রেজারীতে জমা করা হয়েছে।


আরো খবর