• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২২ জুন, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে জীবন চন্দ্র পাল (৫০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত জীবন চন্দ্র উপজেলার তারতা গ্রামের গোপেন্দ্রনাথ পালের ছেলে। শনিবার সকালে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

Advertisements

আদমদীথি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টায় উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামে নিজ বাড়ীতে টেলিভিশনে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে জীবন চন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টায় তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আরো খবর