• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাসচাপায় বাবা-ছেলে নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২২ জুন, ২০২৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত ছেলেটির মা।

Advertisements

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর গরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান রাড়ী (৩৫) ও তার এক বছরের ছেলে। আহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে (৩০) উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মনিরুল ইসলাম জানান, সকালে পটুয়াখালী থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে শ্বশুর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন খলিলুর রহমান। পথে পিলজংগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম। তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর