• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সুস্থ থাকতে নিয়মিত শরীর চর্চা করতে হবে: এমপি বাদশা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বদশা বলেন, সুস্থ দেহ, সুন্দর মন-এটা আমরা সবাই চাই। শুধু চাইলেই হবে না, এজন্য আমাদের নিয়মিত শরীর চর্চা করতে হবে।

Advertisements

যোগচর্চা আমাদের শরীর ও মন উভয়কেই উৎফুল্ল রাখে। এসময় যোগ ব্যায়ামের গুরুত্ব এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এর প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন তিনি।

শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৬ টায় ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে রাজশাহীস্থ সহকারি ভারতীয় হাই কমিশনের উদ্যোগে যোগচর্চা প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য। রাজশাহী বিশ^বিদ্যালয় জিমনেসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিলো রাজশাহী বিশ^বিদ্যালয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার বক্তব্য রাখেন।

এসময় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বিভিন্ন অনুষদের অধিকর্তা, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।#


আরো খবর