• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে চোলাই মদসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

রাজশাহী মহানগরীর লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতর নাম আরিফুল ইসলাম (৪৩)। তিনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার জোতরাবন এলাকার আব্দুল কালামের ছেলে।

নগর পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় এক ব্যক্তি চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল দুপুর ১২ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায়, সে দীর্ঘদিন যাবৎ চোলাই মদের ব্যবসা করে আসছে। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।


আরো খবর