বিদায় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে ওই বদলিজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা।
উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজন কুমারের সঞ্চালনায় বিদায়ী বক্তব্যকালে মিলন কুমার দাস বলেন, দীর্ঘ ৯ বছর উপজেলায় চাকরির সুবাদে আপনাদের সাথে ছিলাম। আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার শাসন,সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায়কালে আপনাদের ভালবাসায় আমি সিক্ত হলাম। জীবদ্দশায় যেখানেই থাকি বিদায়ের এই প্রস্তুতি আপনাদের কথা আমাকে সব সময় স্বরণ করিয়ে দিবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, ওয়ার্ড দলনেতা আসাদুজ্জামান,আশরাফুল ইসলাম,মতিউর রহমান,ইসাহক আলী প্রমুখ।
পরে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য সুসজ্জিত প্রাইভেট কার গাড়িতে করে মিলন কুমারকে বিদায় জানান প্রশিক্ষিকা মাহফুজা খানম,প্রশিক্ষিকা তোহুরা খাতুন,এনারুল ইসলাম,আব্দসু সাত্তার,পাপিয়া খানমসহ সহকর্মীরা। পরে উপজেলা অফিসার ক্লাব আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।